ধারাঃ ২৩। নিম্নলিখিত কার্যগুলি প্রত্যেক পুলিশ সদস্যের কর্তব্য বলিয়া গণ্য হইবেঃ (১) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল প্রকার বৈধ আদেশ দ্রুত পালন ও কার্যকরী করা; (২) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল প্রকার বৈধ পরোয়ানা জরি ও দ্রুত কার্যকরী করা; (৩) সর্বসাধারনের শান্তিরক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা ও যথাস্থানে রিপোর্ট দান করা; (৪) কোন অপরাধ সংঘটিত হতে দেখলে বা হবার সম্ভাবনা থাকলে তা প্রতিরোধ করা; (৫) সর্বসাধারনের বিরক্তিকর কার্য অর্থাৎ পাবলিক নুইসেন্স নিবারন করা; (৬) অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান বা উদঘাটন করা; (৭) অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করা; (৮) আইনসঙ্গত ভাবে গ্রেফতারযোগ্য…