ধারাঃ ২। এই আইনের অধীনে দেশের সার্বিক পুলিশ প্রতিষ্ঠান সরকারের একটিমাত্র পুলিশ বাহিনী বলিয়া বিবেচিত হইবে এবং আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হইবে। কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা এবং বাহিনীর গাঠনিক বিন্যাস সরকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত আদেশবলে নির্ধারিত হইবে। এই আইনের বিধান মোতাবেক সরকার নিম্নপদস্থ পুলিশ কর্মচারীগণের বেতন ও চাকুরীর যাবতীয় শর্তাবলী নির্ধারণ করিবে।