ধারাঃ ১৯। বিশেষ পুলিশ নিযু্ক্ত হইয়া কেহ যথেষ্ট কারণ ব্যতীত কর্তব্যে অবহেলা করিলে বা কর্তব্য-কর্ম করিতে অস্বীকার করিলে অথবা কর্তব্য পালনের নিমিত্ত প্রদত্ত আইনসঙ্গত আদেশ বা নির্দেশনা প্রতিপালন না করিলে তাহার প্রতিটি গাফিলতি, অস্বীকৃতি বা অবাধ্যতার দায়ে সে ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারে অনধিক পঞ্চাশ টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডিত হইবে।