ধারাঃ ১৭। (১) কোন স্থানে বেআইনী সমাবেশ বা দাঙ্গা-হাঙ্গামা অথবা ব্যাপক শান্তিভঙ্গ ঘটিলে অথবা ঘটিবার যুক্তিসঙ্গত কারণ থাকিলে অথবা চোরাচালান প্রতিরোধ আইন, ১৯৫২ এর অধীনে কোন অপরাধ সংঘটিত হইলে অথবা সংঘটিত হইবার যুক্তিসঙ্গত কারণ থাকিলে এবং তাহা আয়ত্তে আনা, শান্তি রক্ষা ও উক্ত স্থানের অধিবাসীগণের সুরক্ষা এবং সম্পত্তির নিরাপত্তা প্রদান সাধারণভাবে নিয়োজিত পুলিশ বাহিনীর পক্ষে সাধ্যাতীত বলিয়া বিবেচিত হইলে তাহার জন্য এই বিষয়ে বিশেষ পুলিশ চাহিয়া পুলিশ পরিদর্শকের নীচে নহে এইরূপ পুলিশ কর্মকর্তা আইনসঙ্গতভাবে স্থানীয় ম্যাজিস্ট্রেটের নিকট উক্ত এলাকার অধিবাসীগণের মধ্য হইতে বিশেষ পুলিশ নিযুক্ত করার জন্য আবেদন…