ধারাঃ ১৬। (১) এই আইনের ১৩, ১৪, ১৫ এবং ১৫-ক ধারার অধীনে প্রদেয় সকল অর্থ জেলার ম্যাজিস্ট্রেট ফৌজদারী কার্যবিধি, ১৮৮২ এর ৩৮৬ এবং ৩৮৭ ধারায় প্রদত্ত বিধান ও পদ্ধতি অনুযায়ী জরিমানার টাকা আদায়ের পদ্ধতিতে আদায় করিবেন অথবা কোন উপযুক্ত আদালতে মামলা দায়ের করিয়া আদায় করিবেন। (২) [Government of India (Adaptation of Indian Laws) Order, ১৯৩৭ দ্বারা বাতিলকৃত] (৩) এইরূপে ১৫-ক ধারার অধীনে প্রদত্ত অথবা আদায়কৃত সকল অর্থ জেলার ম্যাজিস্ট্রেট উক্ত ধারায় বর্ণিত বিধান মোতাবেক প্রদেয় হারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণের মধ্যে বিতরণ করিবেন।