ধারাঃ ১৫-ক। (১) পূর্ববর্তী ধারার অধীনে ঘোষিত উপদ্রুত অঞ্চলের অধিবাসীগণের বা কোন শ্রেণীর বা তাহাদের কোন অংশের দুষ্কর্মের ফলে যদি কাহারও মৃত্যু ঘটে, বা কেহ গুরুতররূপে আহত হয় কিংবা বিষয়-সম্পত্তির ক্ষতি সাধিত হয়, তবে আইনসঙ্গতভাবে উক্ত এলাকার অধিবাসী হিসাবে ক্ষতিগ্রস্ত বলিয়া দাবীদার কোন ব্যক্তি ক্ষতিপূরণ পাইবার জন্য ক্ষতির তারিখ হইতে এক মাসের মধ্যে অথবা সরকার কর্তৃক নির্ধারিত স্বল্প সময়ের মধ্যে জেলার ম্যাজিস্ট্রেট কিংবা মহকুমার ম্যাজিস্ট্রেটের নিকট দরখাস্ত করিতে পারিবে। (২) ইহার পর সরকারের অনুমোদনক্রমে জেলা ম্যাজিস্ট্রেট আইনসঙ্গতভাবে প্রয়োজন মনে করিলে নিম্নোক্ত উদ্দেশ্যে পূর্ববর্তী ধারার বিধান…