ধারাঃ ১৫। (১) সরকার আইনসঙ্গতভাবে সরকারী গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশপূর্বক এবং সরকারের অন্য যেকোন নির্দেশিত পদ্ধতিতে এখতিয়ারাধীন কোন নির্দিষ্ট এলাকাকে উপদ্রুত বা বিপজ্জনক এলাকা বলিয়া ঘোষণা করিতে পারিবে, অথবা এইরূপ ঘোষণা প্রচার করিতে পারিবে যে, কোন নির্দিষ্ট এলাকার অধিবাসীগণের অথবা তাহাদের কোন শ্রেণী বা তাহদের কতকাংশের আচরণের ফলে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়োগের প্রয়োজন হইয়াছে। (২) উক্তরূপ ঘোষণা প্রচারিত হইলে, মহাপুলিশ পরিদর্শক অথবা এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোন পুলিশ কর্মকর্তা সরকারের সম্মতি লইয়া উক্ত ঘোষণা দ্বারা নির্দিষ্ট এলাকায় কর্মরত সাধারণ পুলিশ বাহিনী ব্যতীত অতিরিক্ত…