ধারাঃ ১৪-ক। (১) বর্তমানে বলবত অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, মহাপুলিশ পরিদর্শকের অথবা তাঁহার দ্বারা এই ক্ষেত্রে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা সরকারের অনুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রকাশিত আদেশবলে রেলওয়ে রক্ষী বাহিনীকে (Watch and Ward) বা উহার কোন অংশকে নির্ধারণপূর্বক পুলিশ বাহিনীতে আত্মীকরণ করিতে পারিবেন। পুলিশ বাহিনীতে এইরূপ আত্মীকরণকৃত ব্যক্তিগণের পদমর্যাদা ও উহার মেয়াদ সরকারী গেজেটে সুনির্দিষ্টভাবে উল্লিখিত থাকিবে। (২) এই ধারার (১) উপধারার অধীনে সরকারী গেজেট প্রকাশের পর এইরূপ রেলওয়ে রক্ষী বাহিনী পুলিশ আইন, ১৮৬১ এর আওতাধীন হইবে। (৩) এই ধারার (১) উপধারার অধীনে আত্মীকরণকৃত…