ধারাঃ ১৪। দেশের কোন স্থানে রেলওয়ে, খাল, পূর্তকাজ, কলকারখানা স্থাপন বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হইলে মহাপুলিশ পরিদর্শকের নিকট যদি উক্ত পূর্তকাজ, কলকারখানা বা কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গের আচরণ বা কার্যের যৌক্তিক সম্ভাব্যতার নিরিখে উক্ত স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগের প্রয়োজনীয়তা অনুভূত হয় তবে সরকারের অনুমোদনক্রমে প্রয়োজনীয় সময় পর্যন্ত উক্ত স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন মহাপুলিশ পরিদর্শকের পক্ষে আইনানুগ হইবে এবং এইরূপ উদ্ভূত প্রয়োজনে মোতায়েনকৃত অতিরিক্ত পুলিশ সদস্যবর্গের জন্য খরচের অর্থ পরিশোধের নিমিত্ত উক্ত কার্যক্রমের বিনিয়োগকারী বা অর্থ নিয়ন্ত্রককে সময়ে সময়ে আদেশ প্রদান…