ধারাঃ ১৩। সাধারণ পুলিশ জেলার কোন স্থানের শান্তি রক্ষার নিমিত্ত প্রয়োজন উল্লেখ করিয়া কোন ব্যক্তির আবেদনক্রমে আবশ্যক মনে করিলে যথাযথ সময়ের জন্য জেলার ম্যাজিস্ট্রেটের সাধারণ নির্দেশনানুযায়ী অতিরিক্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োগ মহাপুলিশ পরিদর্শক অথবা যে কোন উপ-মহাপুলিশ পরিদর্শক, সহকারী মহাপুলিশ পরিদর্শক অথবা জেলা পুলিশ সুপারের জন্য আইনানুগ হইবে। এই বাহিনী নিরঙ্কুশভাবে জেলা পুলিশ সুপারের আদেশাধীন থাকিবে এবং আবেদনকারীকে উহাদের খরচ বহন করিতে হইবেঃ শর্ত থাকে যে, আবেদনকারী ব্যক্তি মহাপুলিশ পরিদর্শক, উপ-মহাপুলিশ পরিদর্শক অথবা সহকারী মহাপুলিশ পরিদর্শক অথবা জেলা পুলিশ সুপার বরাবর উক্ত পুলিশ সদস্যগণকে…