ধারাঃ ১২। মহাপুলিশ পরিদর্শক সরকারের অনুমোদনক্রমে সময়ে সময়ে পুলিশ বাহিনীর গঠন, শ্রেণীবিন্যাস, বণ্টন, আবাসন, পালনীয় সুনির্দিষ্ট কর্তব্য-কর্ম, পরিদর্শন, প্রদেয় অস্ত্রশস্ত্র- সাজসরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনাদির বিবরণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং উহার আদান প্রদান সংক্রান্তে প্রয়োজনীয়, সমীচীন আদেশ ও বিধি প্রণয়ন করিতে পারিবেন; এবং পুলিশ বাহিনীর কর্তব্য-কর্মের অপব্যবহার ও অবহেলা নিবারণার্থে, এবং দায়িত্ব পালনে বাহিনীর দক্ষতা নিশ্চিত করিবার নিমিত্ত মহাপুলিশ পরিদর্শক সময়ে সময়ে প্রয়োজনীয় ও সমীচীন এইরূপ অন্যান্য আদেশ ও বিধি প্রণয়ন করিবেন।