ধারাঃ ১। বিষয়বস্তু বা প্রসঙ্গ বিবেচনায় অন্যরূপ অর্থ প্রকাশ না পাইলে এই আইনে নিম্নলিখিত শব্দ বা শব্দসমষ্টি নিম্নরূপ অর্থে ব্যবহৃত হইবে, যথা,- ‘জেলা ম্যাজিস্ট্রেট’বলিতে বুঝাইবে একটি জেলার নির্বাহী প্রশাসনের প্রধান কর্মকর্তাকে যিনি ম্যাজিস্ট্রেট হিসেবেও ক্ষমতা প্রয়োগ করিয়া থাকেন; উক্ত কর্মকর্তা নির্বাহী প্রশাসনের বিন্যাস অনুযায়ী অন্য যেকোন পদবীতেও অভিহিত হইতে পারেন; ‘ম্যাজিস্ট্রেট’ বলিতে সাধারণ পুলিশ জেলায় ম্যাজিস্ট্রেট হিসাবে সকল ক্ষমতা অথবা যেকোন একটি ক্ষমতা প্রয়োগকারী সকল ব্যক্তিকে বুঝাইবে; ‘পুলিশ’ বলিতে এই আইনের অধীনে নিযুক্ত সকল ব্যক্তিকে বুঝাইবে; ‘সাধারণ পুলিশ জেলা’ বলিতে বাংলাদেশের যে…