৫৯৷ এই আইন প্রবর্তনের সংগে সংগে পটুয়াখালী কৃষি কলেজ, অতঃপর বিলুপ্ত কলেজ বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; এবং- (ক) বিলুপ্ত কলেজের সকল প্রকার বিষয় সম্পত্তি, ক্ষমতা, অধিকার ও দায়-দেনা বিশ্ববিদ্যালয়ের বিষয় সম্পত্তি, ক্ষমতা, অধিকার ও দায়-দেনা বলিয়া গণ্য হইবে; (খ) বিলুপ্ত কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং এই আইন অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক তাঁহাদের পূর্বের চাকুরীর শর্তাবলী পুনঃনির্ধারিত বা পরিবর্তিত না হওয়া পর্যন্ত পূর্বের ন্যায় অব্যাহত থাকিবে; (গ) বিলুপ্ত কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁহাদের পূর্বের চাকুরী…