৫৷ (১) মহাপরিচালক যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, কোন এলাকায় রোগের প্রাদুর্ভাব ঘটিয়াছে, বা উক্ত রোগের বিস্তার লাভের আশংকা বা সম্ভাবনা রহিয়াছে, তাহা হইলে তিনি, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত এলাকাকে সংক্রমিত এলাকা হিসাবে ঘোষণা করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন জারিতব্য প্রজ্ঞাপনে, নিম্নবর্ণিত বিষয়ের তথ্য এবং মহাপরিচালক কর্তৃক নির্ধারিত অন্যান্য তথ্যের সুনির্দিষ্ট বিবরণ থাকিতে হইবে, যথা:- (ক) সংক্রমিত এলাকার সীমা; (খ) সংক্রমিত এলাকা ঘোষণার মেয়াদ; (গ) সংক্রমিত এলাকায় বিস্তারলাভকারী রোগের বিবরণ; (ঘ) সংক্রমিত হইতে পারে এইরূপ পশুর বিবরণ; এবং (ঙ) পশুর মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রক,…