৩৩৷ (১) এই আইন প্রবর্তনের সংগে সংগে- (ক) The Glanders and Farcy Act, 1899 (Act XIII of 1899); এবং (খ) The Diseases of Animals Act (Ben. Act VI of 1944), রহিত হইবে৷ (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, এই আইন প্রবর্তনের অব্যবহিতপূর্বে রহিতকৃত কোন আইনের অধীন কোন কার্য বা কার্যধারা নিষ্পন্নাধীন থাকিলে, উক্ত কার্য বা কার্যধারা উক্ত রহিতকৃত সংশ্লিষ্ট আইনের বিধান অনুসারেই এইরূপে নিষ্পত্তি করিতে হইবে, যেন এই আইন প্রবর্তিত হয় নাই৷