২০৷ (১) এই আইনের অন্যান্য বিধানে যাহাই থাকুক না কেন, মহাপরিচালক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা যে কোন নিবন্ধন বাতিল করিতে পারিবেন, যদি যুক্তিসঙ্গত কারণে তিনি মনে করেন যে, নিবন্ধন গ্রহীতা- (ক) এই আইন বা তদধীন প্রণীত বিধির কোন বিধান ভঙ্গ করিয়াছেন; এবং (খ) এই আইনের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত হইয়াছেন৷ (২) নিবন্ধন গ্রহীতাকে অন্যুন ১৫ (পনের) দিনের কারণ দর্শানোর সুযোগ প্রদান না করিয়া উপ-ধারা (১) এর অধীন কোন নিবন্ধন বাতিল করা যাইবে না৷ (৩) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোন আদেশ দ্বারা কোন নিবন্ধন গ্রহীতা সংক্ষুব্ধ হইলে তিনি আদেশ প্রাপ্তির তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে,…