২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (খ) “নিবন্ধন” অর্থ ধারা ১৮ এর অধীন প্রদত্ত কোন নিবন্ধন; (গ) “পশু” অর্থ নিম্নবর্ণিত সকল ধরণের পশু অন্তর্ভুক্ত হইবে, যথা:- (অ) মানুষ ব্যতীত সকল স্তন্যপায়ী প্রাণী; (আ) পাখি; (ই) সরীসৃপ জাতীয় প্রাণী; (ঈ) মত্স্য ব্যতীত অন্যান্য জলজ প্রাণী; এবং (উ) সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত অন্য কোন পশু; (ঘ) “পশুজাত পণ্য” অর্থ পশু বা পশুর মৃতদেহ হইতে, আংশিক বা সম্পূর্ণরূপে, সংগৃহীত বা প্রস্তুতকৃত যে কোন পণ্য এবং পশুর মাংস, রক্ত, হাড়, মজ্জা, দুধ বা দুগ্ধজাত পণ্য, ডিম, চর্বি, পশু হইতে…