১৬৷ (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষ, নিবন্ধন ব্যতীত বাণিজ্যিক উদ্দেশ্যে কোন ব্যক্তি- (ক) কোন স্থান বা আঙ্গিনায় পশু হাসপাতাল স্থাপন, পরিচালনা বা চিকিত্সা সেবা প্রদান করিবেন না; (খ) গবাদি পশুর খামার, হাঁস-মুরগীর খামার স্থাপন ও পরিচালনা করিবেন না; (গ) পশুজাত পণ্য-প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন ও পরিচালনা করিবেন না; (ঘ) প্রজননের উদ্দেশ্যে শুক্রাণু সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ করিবেন না; এবং (ঙ) প্রজননের উদ্দেশ্যে কোন গরু বা মহিষের ষাঁড়, পাঠা বা অন্য কোন পশু পালন এবং ভ্রূণ উত্পাদন ও প্রতিস্থাপনের উদ্দেশ্যে দাতা গাভী, ছাগী বা অন্য কোন পশু পালন করিবেন না৷ (২) নিম্নবর্ণিত ক্ষেত্রে কোন নিবন্ধন প্রয়োজন…