১৪৷ (১) কোন ভেটেরিনারি কর্মকর্তা যথাযথ তদন্তপূর্বক যদি এই মর্মে নিশ্চিত হন যে, কোন পশু সংক্রামক বা ছোঁয়াচে রোগে আক্রান্ত হইয়াছে, তাহা হইলে তিনি উক্ত সংশ্লিষ্ট পশুর মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রককে লিখিতভাবে উক্ত পশু সম্পর্কে নিম্নরূপ বিষয়ে আদেশ প্রদান করিতে পারিবেন, যথা:- (ক) কোন নির্দিষ্ট স্থানে উহা রাখিবার, উহা অপসারণ করিবার বা উক্ত কর্মকর্তা কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে উহা পৃথকীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; এবং (খ) উহার চিকিত্সাকরণ৷ (২) উপ-ধারা (১) এর অধীন কোন ভেটেরিনারি কর্মকর্তা কর্তৃক কোন আদেশ প্রদান করা হইলে সকল পশুর মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রক উক্ত আদেশ মানিয়া…