১৩৷ (১) বাণিজ্যিক উদ্দেশ্যে ডিম হইতে হাঁস-মুরগীর বাচ্চা ফুটানোর পূর্বে উক্ত ডিম পুলোরাম বা অন্য কোন ডিমবাহিত রোগজীবাণু বহন করে কিনা সে বিষয়ে নিশ্চিত হইবার জন্য মহাপরিচালকের নিকট হইতে এতদুদ্দেশ্যে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন ভেটেরিনারি কর্মকর্তা ডিম ফুটানোর কাজে নিয়োজিত হাঁস-মুরগীর খামার পরিদর্শন করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্যপূরণকল্পে, উক্ত ভেটেরিনারি কর্মকর্তা ডিম বা হাঁস-মুরগী পরীক্ষা করিতে পারিবেন৷ (৩) উপ-ধারা (২) এর অধীন পরীক্ষার সময় ডিম বা হাঁস-মুরগীতে পুলোরাম বা ডিমবাহিত অন্য কোন রোগের জীবাণু পাওয়া গেলে উক্ত ডিম বা হাঁস-মুরগী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বা উক্ত বিধির…