২৮। (১) এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে The Animal Slaughter (Restriction) and Meat Control Act, 1957 (E.P. Act VIII of 1957) রহিত হইবে। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে রহিতকৃত আইনের অধীন কোন কার্য অথবা কার্যধারা নিষ্পন্নাধীন থাকিলে, উক্ত কার্য বা কার্যধারা উক্ত রহিতকৃত আইনের বিধান অনুসারে এইরূপে নিষ্পত্তি করিতে হইবে, যেন এই আইন প্রবর্তিত হয় নাই।