২১। এই আইনের অধীন প্রণীত বিধি মোতাবেক মহাপরিচালক নিম্নবর্ণিত বিষয়সমূহের মান নির্ধারণ করিয়া বিজ্ঞপ্তি জারী করিতে পারিবেন,যথাঃ- (ক) জবাইখানা, মাংস বিক্রয় স্থাপনা ও মাংস প্রক্রিয়াজাত কারখানার আকার, সুবিধাদি ও পরিবেশ সংক্রান্ত; (খ) জবাইখানা, মাংস বিক্রয় স্থাপনা ও মাংস প্রক্রিয়াজাত কারখানায় ব্যবহৃত পানি, বরফ, শীতলীকরণ পদ্ধতি ইত্যাদি; (গ) কারকাস, কারকাসের অংশ, মাংস প্রভৃতিতে জীবাণু, ভারী-ধাতব বস্তু, বিষাক্ত বস্তু, হরমোন, প্রিজারভেটিভ, এন্টিবায়োটিক ইত্যাদির গ্রহণযোগ্য মাত্রা; (ঘ) গবাদিপশু যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, দুম্বা অন্য কোন আইনে নিষিদ্ধ না থাকিলে খরগোশ ও হরিন ইত্যাদির চামড়া ছাড়ানো এবং…