২০। (১) এই আইনের অধীন প্রণীত বিধি অনুযায়ী জবাইখানার বর্জ্য ব্যবস্থাপনা করিতে হইবে। (২) যদি ভেটেরিনারি কর্মকর্তা বা ভেটেরিনারিয়ানের নিকট প্রতীয়মান হয় যে, জবাইখানার কোন পশু বা বস্ত্ত হইতে নি:সৃত বা নির্গত বর্জ্য দ্বারা কোনভাবে কারকাস বা কারকাসের অংশ, মাংস বা অফাল দূষিত বা বিষাক্ত হইবার সম্ভাবনা রহিয়াছে, তাহা হইলে তিনি উক্ত বর্জ্য অপসারণ বা ধ্বংসের নির্দেশ প্রদান করিতে পারিবেন।