৯। (১) সরকার চেয়ারপার্সন বা কোন সদস্যকে তাহার পদ হইতে নিম্নবর্ণিত এক বা একাধিক কারণে অপসারণ করিতে পারিবেন, যদি তিনি- (ক) কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন; (খ) পারিশ্রমিকের বিনিময়ে স্বীয় দায়িত্ব বহির্ভূত অন্য কোন পদে নিয়োজিত হন; (গ) কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হন; (ঘ) নৈতিক স্থলনজনিত কোন অপরাধে দোষী সাব্যস্ত হন; (ঙ) শারীরিক বা মানসিকভাবে তাহার দায়িত্ব পালনে অক্ষম হন; বা (চ) সরকারের বিবেচনায় তাহার পদমর্যাদার এইরূপ অপব্যবহার করিয়া থাকেন, যাহাতে তাহার উক্ত পদে বহাল থাকা জনস্বার্থের পরিপন্থী। (২) চেয়ারপার্সন বা কোন সদস্যকে কারণ দর্শাইবার যুক্তিসংগত সুযোগ না দিয়া উপ-ধারা…