৪৬ । (১) Monopolies and Restrictive Trade Practices (Control and Prevention) Ordinance, 1970 (Ord. V of 1970) এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও,- (ক) উহার অধীন কৃত, সম্পাদিত বা গৃহীত যে কোন বা সকল ব্যবস্থা এই আইনের অধীন কৃত, সম্পাদিত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) উহার অধীন চলমান কার্যধারা এমনভাবে চলমান ও অব্যাহত থাকিবে যেন উহা এই আইনের অধীনই গৃহীত হইয়াছে।