২০। ধারা ১৮ এ উল্লিখিত পদ্ধতিতে তদন্তের পর কমিশনের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোন ব্যক্তি প্রতিযোগিতা বিরোধী চুক্তি সম্পাদন বা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার করিয়াছে তাহা হইলে কমিশন নিম্নবর্ণিত যে কোন এক বা একাধিক ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে, যথাঃ- (ক) উক্তরূপ চুক্তির সহিত সংশ্লিষ্ট বা কর্তৃত্বময় ক্ষমতার অপব্যবহারকারী কোন ব্যক্তিকে- (অ) তাহার কার্যক্রম বন্ধ রাখাসহ পুনরায় উক্তরূপ চুক্তিতে আবদ্ধ না হইতে এবং উক্তরূপ কর্তৃত্বময় ক্ষমতার অপব্যবহার না করিতে নির্দেশ প্রদান করা; এবং (আ) তাহার বিগত ৩ (তিন) অর্থ বৎসরের গড় টার্নওভারের ১০%% এর বেশী নহে, কমিশনের বিবেচনায় উপযুক্ত যে কোন পরিমাণ প্রশাসনিক…