২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্হী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “অধিগ্রহণ (Acquisition) ” অর্থ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার, ভোট প্রদানের অধিকার বা সম্পদ অধিগ্রহণ বা অধিগ্রহণের জন্য সম্মত হওয়া বা সম্পদ বা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করা; (খ) “অনুশীলন (Practice) ” অর্থ কোন ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অনুসৃত প্রচলিত রীতি; (গ) “ওলিগপলি (Oligopoly) ” অর্থ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন পণ্য বা সেবার বাজার নিয়ন্ত্রণ করে এমন কোন অবস্থা; (ঘ) “কমিশন” অর্থ ধারা ৫ এর উপ-ধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন; (ঙ)…