১৬। (১) কর্তৃত্বময় হিসাবে গণ্য কোন ব্যবসা প্রতিষ্ঠান ইহার কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার করিতে পারিবে না। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার বলিয়া গণ্য হইবে, যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান- (ক) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য ক্রয়-বিক্রয়ে বা সেবা প্রদানে অন্যায্য বা বৈষম্যমূলক শর্তারোপ করে বা পণ্য ও সেবার ক্রয়-বিক্রয়ে বৈষম্যমূলক মূল্য বা কৃত্রিমভাবে হ্রাসকৃত মূল্য (Predatory price) নির্ধারণ করে; (খ) পণ্যের উৎপাদন বা সেবার সংস্থান বা উহাদের বাজারকে বা পণ্য বা সেবা সংক্রান্ত ভোক্তার পূর্ব ধারণাগত কারিগরি বা বৈজ্ঞানিক উন্নয়নকে সীমিত বা বাঁধাগ্রস্ত করে; (গ) এমন কোন…