২। (১) রাষ্ট্রপতি প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়ক হইবেন এবং তিনি সংবিধানের ৬১ অনুচ্ছেদের অধীনে তাঁহার উপর ন্যস্ত প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়কতা প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের প্রধানগণের মাধ্যমে প্রয়োগ করিবেন। (২) রাষ্ট্রপতির সাধারণ নির্দেশনা ও নিয়ন্ত্রণ সাপেক্ষে, প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের প্রধানগণ তাহাদের অধীনস্থ বাহিনীর উপর ক্ষমতা প্রয়োগ করিবেন।