৯। (১) কোনো বাহিনী প্রধান স্বেচ্ছায় অবসর গ্রহণ করিতে ইচ্ছা করিলে, অবসর গ্রহণের অভিপ্রায়, নিয়োগকারী কর্তৃপক্ষকে অবহিত করিয়া যে কোনো সময় স্বেচ্ছা অবসর গ্রহণ করিতে পারিবেন। (২) এই ধারার অধীন স্বেচ্ছায় অবসর গ্রহণ করিবার অভিপ্রায়, নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত এবং এতদ্সংক্রান্ত আদেশ জারি হইবার তারিখে কার্যকর হইবে। (৩) উপ-ধারা (১) এর অধীন স্বেচ্ছা অবসর গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করিবার পর, উহা পরিবর্তন বা প্রত্যাহার করা যাইবে না।