৪। (১) রাষ্ট্রপতি, সংশ্লিষ্ট বাহিনীর কমিশন্ড অফিসারগণের মধ্য হইতে বাহিনী প্রধান পদে নিয়োগদান করিবেন। (২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, বাহিনী প্রধানের নিয়োগের মেয়াদ হইবে, একসংগে বা বর্ধিতকরণসহ, নিয়োগ প্রদানের তারিখ হইতে অনূর্ধ্ব ৪ (চার) বৎসর। (৩) রাষ্ট্রপতি, জনস্বার্থে, বাহিনী প্রধানের নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে তাহাকে অবসর প্রদান করিতে পারিবেন।