১১। (১) বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত হইবার বা স্বেচ্ছায় অবসর গ্রহণ করিবার পর প্রজাতন্ত্রের কর্মে কোনো সামরিক বা অসামরিক পদে পুনঃনিয়োগ লাভে অযোগ্য হইবেন: তবে শর্ত থাকে যে, রাষ্ট্রপতি, জনস্বার্থে, আবশ্যক মনে করিলে, অবসরপ্রাপ্ত কোনো বাহিনী প্রধানকে চুক্তি ভিত্তিতে প্রজাতন্ত্রের কর্মে কোনো অসামরিক পদে নিয়োগদান করিতে পারিবেন। (২) আপাতত বলবৎ অন্য কোনো আইন দ্বারা বাধা আরোপিত না হইয়া থাকিলে, অবসরপ্রাপ্ত কোনো বাহিনী প্রধান সাংবিধানিক কোনো পদে নিয়োগ লাভের জন্য অযোগ্য বলিয়া গণ্য হইবেন না।