১০। (১) বাহিনী প্রধানগণ অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা অবস্থায় বাহিনী প্রধান ও একজন কমিশন্ড অফিসার হিসাবে, তাহার পদবি ও প্রযোজ্যতা অনুযায়ী, নির্ধারিত বেতন, বেতন উপাদান, ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হইবেন এবং অবসর গমনের পর অবসরভাতা প্রাপ্য হইবেন। (২) বাহিনী প্রধানের অবসরভাতা নির্ণয়ের ক্ষেত্রে কমিশন্ড অফিসারদের জন্য প্রযোজ্য অবসরভাতা নির্ণয়ের নির্ধারিত বিধান অনুসরণ করিতে হইবে। (৩) বাহিনী প্রধানগণ নির্ধারিত বিশেষ অতিরিক্ত ভাতা (SAP) প্রাপ্য হইবেন। (৪) বাহিনী প্রধানগণ অবসর গ্রহণকালে নির্ধারিত বাহিনী প্রধান উপাদান (Chief of Staff Element of Pension) প্রাপ্য হইবেন, যাহা অবসর ভাতার কর্ম উপাদান…