৭। নিম্নবর্ণিত দফাসমূহে উল্লিখিত বৈশিষ্ট্যসমূহের মধ্যে এক বা একাধিক বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি ‘দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি’ বলিয়া বিবেচিত হইবেন, যথা:— (ক) সম্পূর্ণ দৃষ্টিহীনতা (blindness): (অ) উভয় চোখে একেবারেই দেখিতে না পারা; বা (আ) যথাযথ লেন্স ব্যবহারের পরও দৃষ্টি তীক্ষ্ণতা (visual acuity) ৬/৬০ বা ২০/২০০ এর কম; বা (ই) দৃষ্টি ক্ষেত্র (visual field) ২০ ডিগ্রী বা উহার চাইতে কম; (খ) আংশিক দৃষ্টিহীনতা (partial blindness), যথা:— এক চোখে একেবারেই দেখিতে না পারা; (গ) ক্ষীণদৃষ্টি (low vision): (অ) উভয় চোখে আংশিক বা কম দেখিতে পারা; বা (আ) যথাযথ লেন্স ব্যবহারের পরও দৃষ্টি তীক্ষ্ণতা (visual acuity)…