৩। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত, ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা এবং প্রতিকূলতার ভিন্নতা বিবেচনায়, প্রতিবন্ধিতার ধরনসমূহ হইবে নিম্নরূপ, যথা:— (ক) অটিজম বা অটিজমস্পেকট্রাম ডিজঅর্ডারস (autism or autism spectrum disorders); (খ) শারীরিক প্রতিবন্ধিতা (physical disability); (গ) মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা (mental illness leading to disability); (ঘ) দৃষ্টিপ্রতিবন্ধিতা (visual disability); (ঙ) বাকপ্রতিবন্ধিতা (speech disability); (চ) বুদ্ধিপ্রতিবন্ধিতা (intellectual disability); (ছ) শ্রবণপ্রতিবন্ধিতা (hearing disability); (জ)…