২৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক উপজেলায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটি’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা:— (ক) উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা; (গ) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী; (ঘ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা; (ঙ) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা; (চ) উপজেলা শিক্ষা কর্মকর্তা; (ছ) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; (জ) উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি; (ঝ) পৌরসভা, যদি থাকে, মেয়র কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ঞ) উপজেলা নির্বাহী…