২১। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক জেলায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জেলা কমিটি’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা:— (ক) জেলা প্রশাসক, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) পুলিশ সুপারিনটেনডেন্ট; (গ) সিভিল সার্জন; (ঘ) জেলা শিক্ষা কর্মকর্তা; (ঙ) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; (চ) গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী; (ছ) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী; (জ) জেলা তথ্য কর্মকর্তা; (ঝ) জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; (ঞ) জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সাধারণ সম্পাদক; (ট) প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা…