১৭। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা :- (ক) মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) স্পীকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য, যাহাদের মধ্যে একজন সরকারদলীয় এবং অন্যজন প্রধান বিরোধীদলীয় হইবেন; (গ) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়; (ঘ) সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; (ঙ) সচিব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়; (চ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (ছ) সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; (জ) সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; (ঝ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;…