১২। এই আইনের অধীন কোন আদালত বা ক্ষেত্রমত, ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কোন রায় বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ কোন ব্যক্তি উক্ত রায় বা আদেশ প্রদানের তারিখ হইতে ৩০(ত্রিশ) দিনের মধ্যে এখতিয়ারসম্পন্ন আদালতে আপিল করিতে পারিবেন।