ধারাঃ ৮। ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে সাধারণ জুয়ার আখড়া রক্ষণাবেক্ষণের দায়ে অথবা জুয়া খেলার উদ্দেশ্যে তথায় উপস্থিত থাকার জন্য দণ্ড প্রদান করিবার পর উক্ত স্থানে প্রাপ্ত যাবতীয় জুয়ার সামগ্রী সংধ্ব করিবার জন্য নির্দেশ দিতে পারিবেন এবং উক্ত স্থানে প্রাপ্ত যেকোনো অর্থ বা জামানতের টাকা বা অন্যান্য ক্রীড়াসামগ্রী বাজেয়াফত করিবার বা ক্রীড়াসামগ্রী বিক্রয় করিয়া অর্থ সংগ্রহের জন্য নির্দেশ দিতে পারিবেন এবং অনুরূপ সংগৃহীত সমুদয় অর্থ বাজেয়াফত হইবে অথবা নিজ বিবেচনায় যথার্থ মনে করিলে উহার যেকোনো অংশ উহার পাওনাদারকে প্রদানের জন্য নির্দেশ দিতে পারিবেন।