ধারাঃ ৬। যখন তল্লাশিকৃত কোনো গৃহে, তাঁবুতে, কক্ষে, প্রাঙ্গণে বা প্রাচীরবেষ্টিত স্থানে কোনো তাস, পাশা, খেলার টেবিল, বোর্ড বা অন্যান্য জুয়ার সামগ্রী পাওয়া যাবে অথবা তল্লাশির সময় আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে অনুরূপ কোনো সামগ্রী পাওয়া যাইবে তখন বিপরীত প্রমাণিত না হইলে উক্ত সামগ্রীই প্রমাণ করবে যে, সংশ্লিষ্ট গৃহ, তাঁবু, কক্ষ, প্রাঙ্গণ বা প্রাচীরবেষ্টিত স্থান জুয়ার আখড়া হিসাবে ব্যবহৃত হয় এবং ম্যাজিস্ট্রেট বা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার স্বচক্ষে খেলিতে না দেখিলেও তল্লাশিকালে উক্ত স্থানে যাহারা উপস্থিত ছিল তাহারা সকলেই জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করিতেছিল বলিয়া গণ্য হইবে।