ধারাঃ ৫। কোনো জেলার কোনো ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতাসম্পন্ন যেকোনো অফিসার অথবা জেলা পুলিশ সুপারিন্টেন্ডেট নির্ভরযোগ্য সংবাদ পাইয়া এবং প্রয়োজন মনে করিলে যথোচিত তল্লাশি চালাইয়া যদি মনে করেন যে, অনুরূপ ঘর, তাঁবু, কক্ষ, প্রাঙ্গণ বা প্রাচীরবেষ্টিত স্থানে সাধারণ ক্রীড়া ভবন হিসাবে ব্যবহৃত হইয়া থাকে, তবে তিনি নিজে অথবা সরকার কতৃর্ক নির্ধারিত শ্রেণীর যেকোনো পুলিশ অফিসারকে দায়িত্ব প্রদান করিলে সেই পুলিশ অফিসার প্রয়োজনীয় সাহায্যকারীসহ অনুরূপ গৃহে, তাঁবুতে, কক্ষে প্রাঙ্গণে অথবা প্রাচীরবেষ্টিত স্থানে দিনে বা রাত্রে যেকোনো সময় (প্রয়োজন হইলে শক্তি প্রয়োগ করে) প্রবেশ করিতে এবং ঐ সময় উক্ত স্থান…