ধারাঃ ৪। অনুরূপ ঘরে, কক্ষে, তাঁবুতে, প্রাঙ্গণে বা প্রাচীরবেষ্টিত স্থানে তাস, পাশা, কাউন্টার অর্থ বা অন্য যেকোনো সরঞ্জামসহ যেকোনো ব্যক্তিকে ক্রীড়ারত বা উপস্থিত দেখিতে পাওয়া গেলে যেকোনো ম্যাজিস্ট্রেট কতৃর্ক অনুর্র্ধ্ব এবশত টাকা পর্যন্ত জরিমানায় অথবা পেনাল কোড অনুসারে সর্বোচ্চ এক মাস পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবে এবং বিপরীত প্রমাণিত না হইলে যেকোনো সাধারণ ক্রীড়াভবনে খেলা চলাকালে কোনো লোক উপস্থিত থাকিলে সেও উক্ত উদ্দেশ্যে উপস্থিত ছিল বলিয়া গণ্য হইবে।