ধারাঃ ২। সরকার যখন প্রয়োজন মনে করিবেন তখনই সরকারী গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের যেকোন বৃহত্ ক্ষুদ্র শহরে বা স্থানে এই আইনের সমন্ত বা যেকোনো ধারা সম্প্রসারিত করিতে পারিবেন এবং উক্ত বিজ্ঞপ্তিতে সরকার অনুরূপ শহরের বা স্থানের সীমার নির্ধারণ করিতে এবং মাঝে মাঝে উক্ত সীমানা রদবদল করিতে পারিবেন।