ধারাঃ ১৩। কোনো ব্যক্তি এই আইনে একবার দণ্ডিত হইবার পর পুনরায় এই আইনের অধীনে অপরাধ করিলে তজ্জন্য তাহার দণ্ডের পরিমাণ দ্বিগুণ হইবে। শর্ত থাকে যে, অনুরূপ ব্যক্তি অভিযুক্ত হইয়া ছয়শত টাকার অধিক জরিমানায় অথবা এক বত্সরের অধিককালের জন্য কারাদণ্ডে দণ্ডিত হইবে না।