ধারাঃ ১২। এই আইনের অধীনে কৃত অপরাধের বিচার সংশ্লিষ্ট স্থানে এখতিয়ার রহিয়াছে এইরূপ যেকোনো ম্যাজিস্ট্রেট করিতে পারিবেন। কিন্তু জরিমানার পরিমাণ বা দণ্ডের মেয়াদ নির্ধারণের ক্ষেত্রে অনুরূপ ম্যাজিস্ট্রেটের উপর ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির বিধানের দ্বারা সীমাবদ্ধতা আরোপিত হইবে।