ধারাঃ ১১। কোনো ব্যক্তি কোনো প্রকাশ্য রাস্তায়, বাজারে, মেলায় বা প্রকাশ্য স্থানে কোনো পশুকে বা পক্ষীকে লড়াইতে নিয়োজিত করিলে উক্ত এলাকায় এখতিয়ার প্রাপ্ত যেকোনো পুলিশ অফিসার বিনা-পরোয়ানায় তাহাকে গ্রেফতার করিতে পারিবেন; অথবা উক্ত স্থানে অনুরূপ পশু বা পক্ষীর প্রকাশ্য লড়াইতে সাহায্যকারী যেকোনো ব্যক্তিকে গ্রেফতার করিতে পারিবেন। অনুরূপ ব্যক্তিকে গ্রেফতারের পর অনতিবিলম্বে একজন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করিতে হইবে এবং সেই ম্যাজিস্ট্রেট কতৃর্ক অনধিক পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানায় অথবা অনধিক এক মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবে; এবং অনুরূপ পুলিশ অফিসার প্রকাশ্যে স্থানে উক্তরূপে…