ধারাঃ ১। “ক্রীড়া” শব্দ দ্বারা জুয়া বা বাজী ধরা বুঝাইবে (কেবল ঘোড়দৌড়ের জন্য উপর ধরা বা জুয়া খেলা ব্যতীত), যখন উক্ত জুয়া বা বাজী অনুষ্ঠিত হয়ঃ (ক) অনুরূপ ঘোড়দৌড়ের দিনে, (খ) এমন স্থানে যাহা সরকারী অনুমোদন লইয়া স্টুয়ার্ডরা ঘোড়দৌড়ের জন্য পৃথক করিয়া রাখিয়াছে এবং (গ) (১) একটি লাইসেন্সযুক্ত বুক মেকারসহ; অথবা (২) ১৯২২ সালের বঙ্গীয় প্রমোদকর আইনের ১৪ ধারার সংজ্ঞানুসারে টোটালাইজটরের দ্বারা, কিন্তু লটারী উহার অন্তর্র্ভুক্ত নহে; খেলার কাজে ব্যবহৃত যেকোনো হাতিয়ার বা সামগ্রী “ক্রীড়া সামগ্রী” শব্দের অন্তগর্ত এবং “সাধারণ ক্রীড়া ভবন” অর্থ যেকোনো ঘর, কক্ষ, তাঁবু বা প্রাচীরবেষ্টিত স্থান, বা প্রাঙ্গণ বা গাড়ি…