৯। (১) এই আইনে ভিন্নরূপ কোনো কিছু না থাকিলে, দেওয়ানি কার্যবিধির বিধানাবলি কোর্ট অব সেটেলমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। (২) কোনো আবেদনের শুনানির উদ্দেশ্যে, কোনো দেওয়ানি আদালত দেওয়ানি কার্যবিধির অধীন বিচার কার্য পরিচালনায় যেরূপ ক্ষমতা প্রয়োগ করিয়া থাকে, নিম্নবর্ণিত ক্ষেত্রে কোর্ট অব সেটেলমেন্টের সেইরূপ সকল ক্ষমতা থাকিবে, যথা:̶ (ক) কোনো ব্যক্তিকে সমন প্রদান এবং তাহাকে উপস্থিত হইতে বাধ্য করা এবং শপথ সহকারে তাহার পরীক্ষা গ্রহণ; (খ) কোনো দলিল অনুসন্ধান ও দাখিল; (গ) সাক্ষ্য বা হলফনামা গ্রহণ; (ঘ) কোনো অফিস হইতে কোনো সরকারি রেকর্ড বা কপি তলব; (ঙ) সাক্ষ্য বা দলিলাদি পরীক্ষার জন্য কমিশন নিয়োগ। (৩)…