৮। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত এলাকা বা এলাকাসমূহের জন্য এক বা একাধিক কোর্ট অব সেটেলমেন্ট স্থাপন করিতে পারিবে। (২) একজন চেয়ারম্যান এবং দুইজন সদস্য সমন্বয়ে কোর্ট অব সেটেলমেন্ট গঠিত হইবে। (৩) কোর্ট অব সেটেলমেন্টের চেয়ারম্যান হইবেন এইরূপ একজন ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি বা অতিরিক্ত বিচারপতি পদে অধিষ্ঠিত রহিয়াছেন বা রহিয়াছিলেন এবং দুইজন সদস্যের মধ্যে একজন হইবেন বিচার বিভাগীয় কর্মকর্তা যিনি অতিরিক্ত জেলা জজ পদে অধিষ্ঠিত রহিয়াছেন বা রহিয়াছিলেন এবং অপর সদস্য হইবেন এইরূপ কর্মকর্তা যিনি প্রজাতন্ত্রের অন্যূন…